সরকারি চাকরির খবর

৫টি পদে ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি॥আবেদন ৮ আগস্ট পর্যন্ত

Jobs in the Ministry of Finance
অনলাইন ডেস্ক ২৭ জুলাই ২০২৪ ০২:৫১ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৭ জুলাই ২০২৪ ০২:৫১ পূর্বাহ্ন
৫টি পদে ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি॥আবেদন ৮ আগস্ট পর্যন্ত
অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ২০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল

পদের সংখ্যা: ০৫টি 

লোকবল নিয়োগ: ২০ জন 

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ০৫টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৬টি 

বেতন:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪ টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।