সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসের সহধর্মিনীর মৃত্যুতে আরইউজে’র শোক
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য ও সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসের সহধর্মিনী মনোয়ারা খাতুন শাহানা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আরইউজে নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যৌথ এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মনোয়ারা খাতুন শাহান ‘র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, দুই মেয়ে, এক নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ মাগরিব নগরীর সাধুর মোড় এলাকায় মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে হেতেমখাঁ গোরস্থানে মরহুমার মায়ের কবরের পাশে দাফন করা হবে।
সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস সহধর্মিনীর মৃত্যুর খবর নিশ্চিত করে করেন বলেন, `দীর্ঘ প্রায় এক মাস থেকে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে গত পহেলা জুলাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছেন তার লিভারে পানি জমে গিয়েছে। অবস্থার অবণতি হলে তাকে কয়েকদিন আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’