সরকারি চাকরির খবর

একাধিক পদে বিদ্যুৎ বিভাগে চাকরি, চলছে অনলাইনে আবেদন

Jobs in Electricity Department
অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৪ ০৩:০২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৪ ০৩:০২ পূর্বাহ্ন
একাধিক পদে বিদ্যুৎ বিভাগে চাকরি, চলছে অনলাইনে আবেদন
....সংগৃহীত ছবি

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি ৫টি পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৯ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিদ্যুৎ বিভাগ

পদসংখ্যা: ০৫টি 

লোকবল নিয়োগ: ১৭ জন 

পদের নাম: কম্পিউটার অপারেটর 

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ০২টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ক্যাশিয়ার 

পদের নাম: ০১টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক 

পদসংখ্যা: ১১টি 

বেতন: ৮,২৫০ -২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ০১ জুলাই ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 'অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক' এবং 'সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর' পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিখিলযোগ্য। তবে, বীরমুক্তিযোদ্ধা, শহিদ বীরমুক্তিযোদ্ধা ও বীরাঙ্খনাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

নির্দেশনা: ইতোমধ্যেই যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন 

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৪