যাত্রাবাড়ীতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে গৃহবধূর আত্মহত্যা

suicide
অনলাইন ডেস্ক ০৬ জানুয়ারি ২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ০৬ জানুয়ারি ২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ী থানার নবীনগর ঈদগাহ মাঠ এলাকায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রোজিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনার স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকালে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। পরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছিলাম।

তিনি বলেন, এ ঘটনায় আমরা তার স্বামী নজরুল ইসলামকে আটক করে যাত্রাবাড়ী থানার কাছে হস্তান্তর করেছি।