কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' শ্লোগানে দেশব্যাপি নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে সপ্তাহব্যাপি নানা আয়োজন চলমান রয়েছে।
বুধবার ৩০ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি পরবর্তী শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী।
পরে লালদিঘীর পাড়ের লালদিঘী জামে মসজিদ সংলগ্ন দিঘীতে ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন।
উল্লেখ্য, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহ আয়োজনে বৃহস্পতিবার ১ আগস্ট সকালে সকল অংশীজনের অংশগ্রহণে মৎস্য সর্ম্পকিত স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।