কক্সবাজার পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু
Mourning August program begins
শুরু হলো শোকের মাস। শোকাবহ আগস্ট জাতি নানা আয়োজনে পালন করে। শোকের মাসের শুরুতে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, কালো ব্যাজ ধারন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও পৌর আওয়ামী লীগ সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের নেতৃত্বে গৃহীত কর্মসূচিতে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয়বাংলা নিউজকে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আজ থেকে সারা দেশে শোকাবহ আগস্টের নানা কর্মসূচি শুরু হলো। এরই ধারাবাহিকতায় আমরাও শুরু করেছি।