কোটা আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন জেমস ও পার্থ

James and Perth broke the silence on the quota movement
অনলাইন ডেস্ক ০২ আগস্ট ২০২৪ ০৪:২৬ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০২ আগস্ট ২০২৪ ০৪:২৬ পূর্বাহ্ন
কোটা আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন জেমস ও পার্থ
কোটা আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন জেমস ও পার্থ

ব্যান্ড তারকা জেমস সাধারণত স্বল্পভাষী এবং খুব বেশি আয়োজনে তাকে দেখা যায় না। নিজের মতো থাকতে ভালোবাসেন এই জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী। তবে এবার তিনি নীরবতা ভেঙেছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিয়েছেন। ফেসবুকে লিখেছেন আরেক ব্যান্ড তারকা পার্থ বড়ুয়াও।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবিতে উত্তাল সারা দেশ। অফলাইন ও অনলাইনে অনেক তারকাই শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন। তবে এবারই প্রথম নিজেদের মতো করে সাড়া দিলেন জেমস ও পার্থ।

শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রোফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়েছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস। বৃহস্পতিবার, বাংলাদেশের মানচিত্রের একটি লাল রঙের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগরবাউলখ্যাত জেমস। বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করা এই ছবিতে ২৫ হাজার রিয়্যাক্ট, প্রায় ২ হাজার মন্তব্য এবং ১,৫০০ বার শেয়ার হয়েছে।

একই দিনে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া ফেসবুকে লিখেছেন, ‘আর কিন্তু চুপ থাকা উচিত হবে না মনে হচ্ছে।’ ভোর ৫টায় পোস্ট করা এই মন্তব্যে ১৮ হাজার রিয়্যাক্ট, ২ হাজার ৬ শতাধিক মন্তব্য এবং ১,৬০০ বার শেয়ার হয়েছে।