চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

Plantation and tree sapling distribution programme
নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৪ ০৭:২৩ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৪ ০৭:২৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’- ¯েøাগানে সারাদেশে চলছে বন্ধুসভার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করে বন্ধুসভার বন্ধুরা। চারার মধ্যে রয়েছে কমলা, জলপাই, পেয়ারা, কাঁঠাল, চালতা ফল, কৃষ্ণচ‚ড়া, মহুয়া, কাঞ্চন ফুল ও ভেষজ গাছ দেবদারু। বিতরণ করা হয় ২৯০ গাছ ও রোপণ করা হয় ৩০টি গাছ।

এ কর্মসূচি উপলক্ষে বন্ধুরা সকাল আটটায় বৃষ্টি উপেক্ষা করে একসঙ্গে জড়ো হতে থাকে প্রথম আলো কার্যালয়ের সামনে। এরপর সকলে গিয়ে বনবিভাগ থেকে গাছ সংগ্রহ করে রওনা দেয় চাঁপাইনবাগঞ্জ শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে বাবুডাইং আলোর পাঠশালার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখা যায় ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয়েছে শিক্ষার্থীরা। আবহাওয়ার কথা বিবেচনা করে প্রথমেই শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে খুশিমনে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা বিষয়ে কথা বলেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক লুইশ মুর্মু, বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ।

চারা বিতরণের পর আলোর পাঠশালা সড়কে ও আলোর পাঠশালায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই ফুল, ফল ও ভেষজ চারা রোপণ করে বন্ধুরা। গাছগুলো যেন নির্বিঘেœ বড় হতে পারে এজন্য খাঁচা দিয়ে ঘিরে দেয়া হয়। দেয়া খুঁটিও। দেয়া হয় বন্ধুসভার ট্যাগও।

বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, আজ দ্বিতীয় দফা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে বন্ধুসভার বন্ধুরা। এর আগেও এ সড়কের এক কিলোমিটার অংশের দুই পাশে গাছ লাগিয়েছিল বন্ধুসভার বন্ধুরা। সেগুলোর অনেকগুলো গাছ এখন বড় হয়ে ছায়া দেয়। কৃঞ্চচ‚ড়া, সোনালু, কদম গাছগুলোতে যখন ফুল ফোটে তখন দেখে চোখ জুড়িয়ে যায়। সড়কের যে অংশের গাছগুলো মরে গিয়েছে, সে জায়গাগুলোতে আজ গাছ রোপণ করা হলো। আশা করি এ গাছগুলোও বড় হয়ে সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি ফল দিবে। রক্ষা করবে পরিবেশও।

গাছ রোপণের কাজ করে বন্ধুসভার সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, নাজিফা আনজুম, ফাতিমা খাতুন, রামিজ আহমেদ, মো. মাহমুদ, মো. নাফিউল, সাকিব হাসান, মো. মুশফিক, মো. জুবায়ের। সার্বিক সহযোগিতা করেন আলোর পাঠশালার সহকারী শিক্ষক সুদর্শন পাল।

শেষে বন্ধুদের নিয়ে পরিবেশ রক্ষা বিষয় নিয়ে কথা বলেন প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা  চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও বাবুডাইং আলোর পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম। এসময় আনোয়ার হোসেন বলেন, পরিবেশ রক্ষা আমাদের দেশপ্রেমের অংশ। প্রতিবছরই বৃক্ষরোপণে বন্ধুসভার সদস্যদের অংশ নেয়া জরুরী।