রাত পোহালেই ভোটগ্রহণ॥ কঠোর নিরাপত্তা তবুও সংশয়
রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। কঠোর নিরাপত্তা তবুও সংশয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনি অফিসে প্রতিপক্ষ নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার কর্মী সমর্থকতৃক ভয় দেখানো, নির্বাচনী অফিস ভাংচুর, করর্মীকে মারধর, ককটেল বিস্ফরণ, ভোট কেন্দ্রে তাদের কর্মীও সমর্থকদের ভোটারদের না আসতে হুমকিসহ নানা অভিযোগ রয়েছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। এমন সংশয় নিয়ে শুরু হতে যাচ্ছে রবিবার ভোট গ্রহণ।
ইতো মধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার রাজশাহী-৫ আসনে পুঠিয়া ৫৬ টি কেন্দ্রে ও দুর্গাপুরে ৬৪টি এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে দুইটি উপজেলার উপলক্ষে ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি কেন্দ্রেগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা হলরুম থেকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা,আনসার কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যান। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৯১টি। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫৩ হাজার ১১৭ টি আর নারী ভোটার ১লাখ ৫২ হাজার ৮১১ টি। এছাড়াও তৃতীয় লিংঙ্গ (হিজড়া) ভোটার রয়েছে ৩টি।
এবিষয়ে নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৮টার পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকল পিজাইডিং অফিসারের দায়িত্ব ব্যালট পেপার বাদে সকল কেন্দ্র মামলামাল পৌছে দেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রয়োগ করতে পারে সেজন্য পর্যাপ্ত পরিমান আইন-শৃংঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। পুলিশের টহলটিম রয়েছে ৬টি, বিজিবি টিম রয়েছে ২টি, সেনাবাহিনী ২টি, এছাড়াও র্যাব ও আনসার বাহিনীরটিম রয়েছে। পাশাপাশি রয়েছে গোয়েন্দা, ডিবি, ডিজিএফ, এনএসআইসহ সকল সংস্থা।
এ আসনে (নৌকা) প্রতীক নিয়ে লোড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ দারা। তিনি দুইবারের সাবেক সংসদ সদস্য। বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমান। তিনি (ঈগল) প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও জাতীয় পার্টি থেকে আবুল হোসেন (নাঙ্গল), গণফ্রন্ট মনোনীত প্রার্থী মখলেসুর রহমান (মাছ), বিএনএম মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম (নোঙ্গর) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা (একতারা) প্রতীক নিয়ে এ আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।