বদলগাছীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত-২!

Chhatra League attack on student procession in Badalgashi
নওগাঁ প্রতিনিধি বদলগাছী ০৫ আগস্ট ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন সারা বাংলা
নওগাঁ প্রতিনিধি বদলগাছী ০৫ আগস্ট ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন
বদলগাছীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত-২!
বদলগাছীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত-২!

নওগাঁর বদলগাছীতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন বেইলি ব্রিজ রোড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে পুরাতন বেইলি ব্রিজ মোড় এলাকায় গতকাল রবিবার দুপুর ১২টার দিকে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ মিছিল করছিল। ব্রীজের পশ্চিম পাশে একই সময় অবস্থান নিয়েছিলো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এরপর আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন না করার জন্য বলে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পরে আন্দোলরত শিক্ষার্থীরা রাস্তা না ছাড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে থাকা লাঠি দিয়ে ধাওয়া ও মারধর করে।এতে দুজন ছাত্রী আহত হয়েছে। পুরাতন ব্রীজ থেকে ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা নতুন ব্রীজে আসলে পুলিশ তাদের রক্ষা করে। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের পাশে দাড়ায়।

সংঘর্ষের পর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ২ জন শিক্ষার্থীকে চিকিৎসা নিতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে উপজলা ভাইস চেয়ারম্যান রিনা এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের উপর লাটি-ষোটা নিয়ে হামলা চালায়।

একপর্যায়ে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর শিক্ষার্থীরা আবার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। বেলা দেড়টার দিকে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।