শুটিংয়ে ফিরলেন পূজা চেরি

Pooja Cherry returned to shooting
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৫:০২ পূর্বাহ্ন
শুটিংয়ে ফিরলেন পূজা চেরি
অভিনেত্রী পূজা চেরি ------- ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পূজা চেরি। শুটিং থেকে অনেকদিন ধরেই তিনি ছিলেন দূরে। কথা ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি দিয়ে ফিরবেন তিনি। তার আগেই জানা গেল ১ ও ২ আগস্ট শুটিং করেছেন পূজা। তবে সিনেমার শুটিং নয়, তিনি বিজ্ঞাপনের শুটিং করছেন।

ইফতেখার চৌধুরীর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। উত্তরার একটি বাড়িতে হয়েছে শুটিং। বিজ্ঞাপনটির নির্মাতা ইফতেখার বলেন, ‘পূজাকে জিজ্ঞেস করেছিলাম, শুটিং করতে সমস্যা আছে কি না। ইনডোর শুটিং হওয়ায় রাজি হয়েছে সে। কোনো ঝামেলা ছাড়াই শুটিং করতে পেরেছি। এ মাসেই বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।’

শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগেই। নায়িকা হিসেবে পূজা চেরির পথচলা মোটে চার বছরের। এর মধ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। তার মাঝে কেউ কেউ খুঁজে পান নায়িকা শাবনূরের ছায়া। অভিনয় দক্ষতায় তিনি বারবার বুঝিয়ে দেন, তার দৌড় লম্বা।