অমিতাভের পরিচয় চায় না জয়া!

Amitabh Bachchan
অনলাইন ডেস্ক: ০৭ আগস্ট ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক: ০৭ আগস্ট ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ন
অমিতাভের পরিচয় চায় না জয়া!
....সংগৃহীত ছবি

বলিউডের আলোচিত দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সম্প্রতি ভাইরাল হয়েছে জয়া বচ্চনের একটি ভিডিও। যেখানে দেখা যায় রাজ্যসভায় জয়াকে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করেছিলেন চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।

এসময় জয়া তাকে থামিয়ে বলেছিলেন, তাকে কেবল জয়া বচ্চন বললে ভুল হবে না। মহিলাদের যে স্বতন্ত্র পরিচয় থাকতে পারে, তা নিয়ে রাজ্যসভায় তর্কও জুড়ে দিয়েছিলেন জয়া। এমন সময় রেখার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। 

অভিনেত্রী সিমি গাওয়ালের কাছে রেখা ব্যক্ত করেছিলেন অমিতাভ বচ্চনের প্রতি তার ভালবাসা। তিনি বলেছিলেন যে, অমিতাভ এমন একজন মানুষ, যাকে যে কোনও মানুষই ভালোবাসতে বাধ্য হবেন। 

রেখা বলেছিলেন, ‘সারা দুনিয়ার ভালবাসা একদিকে করলে এবং তাতে আরও একটু ভালবাসা যোগ করলে যে ভালবাসা তৈরি হবে, অমিতাভের প্রতি তাই রয়েছে রেখার।’

অমিতাভ-রেখার প্রেমের চর্চা নতুন নয়। অনেক পুরোনো। গুঞ্জন আছে, অমিতাভের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন রেখা। ‘সিলসিলা’ ছবির মুক্তির পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। সেটিই ছিল অমিতাভ-রেখার শেষ অভিনীত ছবি। আর কোনোদিন তারা কাজ করেননি একসঙ্গে।

এ আলোচিত দম্পতি ১৯৭৩ সালে বিয়ে করেন। এরপর থেকে এখন ২০২৪, দাম্পত্য জীবনের ৫১ বছরের লম্বা ইনিংস তাদের। যদিও মাঝেমধ্যেই তাদের দাম্পত্যের মাঝে আসে অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন।