এড. সাহাব উদ্দিন ও এড. আবিদের পিতার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক প্রকাশ

condolence
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ জানুয়ারি ২০২৪ ০১:২৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ জানুয়ারি ২০২৪ ০১:২৭ অপরাহ্ন
এড. সাহাব উদ্দিন ও এড. আবিদের পিতার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক প্রকাশ
___প্রতীকী ছবি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট আবিদুর রহমান ও ইসলামী ব্যাংক, কক্সবাজার শাখার ব্যবস্থাপক, এসএভিপি আনিসুর রহমানের আব্বাজান ডাক্তার হাকিম রমিজ আহমদ (৮৬) শনিবার রাত ১০ ঘটিকায় চট্টগ্রামস্থ তাঁর বড় ছেলে আনিসুর রহমানের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


রবিবার বাদ আছর রশিদনগর ধলিরছড়া আশরাফিয়া উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 


মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক সহ কার্যনির্বাহী পরিষদ। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।


এড. সাহাব উদ্দিন সাহীবের পিতার মৃত্যুতে শোক


কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক (সাধারণ)  এড. সাহাব উদ্দিন সাহীবের আব্বাজান মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।


মরহুমের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক সহ কার্যনির্বাহী পরিষদ বিদেহী  আত্নার মাগফেরাত কামনা এবং পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।