সচল সোনামসজিদ স্থলবন্দর, প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক

Cargo trucks are entering
অনলাইন ডেস্ক: ০৮ আগস্ট ২০২৪ ০৪:৫৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৮ আগস্ট ২০২৪ ০৪:৫৭ পূর্বাহ্ন
সচল সোনামসজিদ স্থলবন্দর,   প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক
সচল সোনামসজিদ স্থলবন্দর, প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক

দেশের উদ্ভূত পরিস্থিতিতেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। এছাড়া ভারতের মেহেদীপুর বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম। এদিন প্রায় ৭৫টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। 

পানামা সোনামসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রভাব সারাদেশের ন্যায় সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিতেও পড়েছে। তবে গতকাল ৭৫টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। আজকেও বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। স্থলবন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বলেও জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, স্থলবন্দরের পরিস্থিতি স্বাভাবিক। ভারত থেকে পণ্যবাহী ট্রাক পাঠালে আমরা নিতে প্রস্তত। গতকালও ৬০টি পেঁয়াজবাহী ট্রাক ও ১৫টি অন্যান্য পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছিল। আজকেও পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে বলে আশা করছি।

সোনামসজিদ স্থল শুল্ক বন্দর, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে একটি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তা এখন কেটে গেছে এবং স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।