কক্সবাজারে বিজিবি'র অভিযানে মাদক সহ পাচারকারী আটক

Trafficker arrested with drugs
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ আগস্ট ২০২৪ ০৮:০৩ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ আগস্ট ২০২৪ ০৮:০৩ পূর্বাহ্ন
কক্সবাজারে বিজিবি'র অভিযানে মাদক সহ পাচারকারী আটক
কক্সবাজারে বিজিবি'র অভিযানে মাদক সহ পাচারকারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবির টহল দল একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১.২ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস সহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

গতকাল রামু ব্যাটালিয়ন এর (৩০ বিজিবি) উক্ত অভিযান পরিচালনা করে।

 বিজয়বাংলা নিউজকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক অবস্থানে রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা করা হয়েছে।