শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন

One minute silence in memory of the martyrs
অনলাইনে ডেস্ক: ০৮ আগস্ট ২০২৪ ১২:৩৭ অপরাহ্ন বিশেষ সংবাদ
অনলাইনে ডেস্ক: ০৮ আগস্ট ২০২৪ ১২:৩৭ অপরাহ্ন
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন --- সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্ঠাদের শপথ অনুষ্ঠানে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
রাত ৯টা ১৪ মিনিটে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় । শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত রয়েছেন।
এই অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

অন্তর্বতীকালীন সরকারে যারা আছেন

প্রধান ‍উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা-
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯.  ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা  
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম