মহেশখালী উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন অংশীদারদের সাথে মতবিনিময়
Liaising with various stakeholders to maintain law and order
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন অংশীদারদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ নৌবাহিনীর লে.কমান্ডার মোঃ সৈয়দ আহমেদ সাকিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন,
সভায় সকলকে আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে সভায় সকলে মতামত প্রদান করেন।