অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট
Supreme Court
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। সংসদ না থাকা অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠন করা যায় কি না, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি।
গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন।
আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে।
গতকাল রাত ৯টার দিকে আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।