এসিআই মোটরসে চাকরি, আবেদন চলবে আগস্টজুড়ে

Jobs in ACI Motors
অনলাইন ডেস্ক ১২ আগস্ট ২০২৪ ০৫:৪১ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১২ আগস্ট ২০২৪ ০৫:৪১ পূর্বাহ্ন
এসিআই মোটরসে চাকরি, আবেদন চলবে আগস্টজুড়ে
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ--- সংগৃহীত ছবি

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জেনারেটর বিভাগ সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার

বিভাগ: জেনারেটর

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)

অন্যান্য যোগ্যতা: ক্লায়েন্টের মাসিক কিস্তি মনিটরিং, প্ল্যান প্রস্তুত, বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

বেতন: প্রতিযোগীতামূলক বেতন (আলোচনা সাপেক্ষে) 

অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন 

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৪