এবার আসছে ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা, নায়িকা কে?

mirror room
অনলাইন ডেস্ক ১২ আগস্ট ২০২৪ ০৬:৫৩ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১২ আগস্ট ২০২৪ ০৬:৫৩ পূর্বাহ্ন
এবার আসছে ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা, নায়িকা কে?
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। .....সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি ছিল একটি গোপন আটক কেন্দ্র। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। আলোচিত এই আয়নাঘর নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা। যা নির্মাণ করবেন জয়নাল আবেদিন জয় সরকার।

‘আয়নাঘর’ সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী কেয়া পায়েল। জয়নাল আবেদিনের নির্মাণে ‘ইন্দুবালা’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। এবার আসছে ‘আয়নাঘর’।

এরমধ্যে পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট।

জয় সরকার গণমাধ্যমে বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়ে এবারের ছবিটিও বানাতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। যদিও সেসব এখনও চূড়ান্ত করিনি। এখন গল্প লিখছি।

নির্মাতা জানান, চিত্রনাট্য লেখার পাশাপাশি আয়নাঘরে বন্দী কয়েকজনের সঙ্গে কথা বলে গল্পটি সাজানোর চেষ্টা করছি। আমি চাই সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে আয়নাঘরে।