গোমস্তাপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
Peace rally
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপরে স্বৈরাচারের পতন ছাত্র-জনতার বিজয়ী উপলক্ষে সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহবস্থানের লক্ষ্যে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠিত সোমবার (১২ ই আগস্ট) বৈকাল ৪টার সময় ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব মুকুল হোসেন, অত্র পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইমাইনুল ইসলামসহ অন্যান্যরা।
সে সময় এলাকার বিভিন্ন ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।