ফের সেন্সরে যাচ্ছে পরীমণির ‘রানা প্লাজা’

Actress Parimani
অনলাইন ডেস্ক : ১৫ আগস্ট ২০২৪ ১২:১৪ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১৫ আগস্ট ২০২৪ ১২:১৪ অপরাহ্ন
ফের সেন্সরে যাচ্ছে পরীমণির ‘রানা প্লাজা’
--- সংগৃহীত ছবি

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পরিচালক নজরুল ইসলাম খান নির্মাণ করেন ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমা। যার উপজীব্য ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা। তখন অনেক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। তখন এ সিনেমা ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়।

কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। টানা তিন বছর সেন্সর বোর্ড, আদালতÑ সব খান থেকে ‘রানা প্লাজা’ মুক্তিতে বাধা আসে। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমা মুক্তি আটকে যাওয়ায় পরিচালক চরম বিপাকে পড়েন। নজরুল বলেন, বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ সিনেমা। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। আশা করছি, আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।