সাবধান করলেন পূজা চেরি

Pooja Cheri warned
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৪ ০৪:০১ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৪ ০৪:০১ পূর্বাহ্ন
সাবধান করলেন পূজা চেরি
পূজা চেরি ------- ছবি সংগৃহীত

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। পোড়ামন ২, গলুই, শান, লিপস্টিক, প্রেম আমার টুসহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার নাম ব্যবহার করে অনলাইনে জুয়ার কারবার চলছে।

বিষয়টি নজরে এলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাবধান করেছেন পূজা। এক ফেসবুক পোস্টে এই সুন্দরী লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া / গেইমিং অ্যাপ প্রোমোশন করছে।

যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সঙ্গে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’


পূজার এই বেকায়দায় পড়া নিয়ে সোচ্চার হয়েছেন ভক্তকুলও। তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বলে রাখা ভালো, বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। এছাড়া জুয়ার বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। অথচ অনেক তারকাকেই নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির প্রচারণায় দেখা গেছে।