গোমস্তাপুরে ১৫ই আগস্ট শোক দিবস পালিত

15th August is observed as Mourning Day
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৬ আগস্ট ২০২৪ ০৬:৪৮ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৬ আগস্ট ২০২৪ ০৬:৪৮ পূর্বাহ্ন
গোমস্তাপুরে ১৫ই আগস্ট শোক দিবস পালিত
গোমস্তাপুরে ১৫ই আগস্ট শোক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৫ই আগস্ট শোক দিবস পালিত।  বৃহস্পতিবার সকালে উপজেলায় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া খায়ের মধ্য দিয়ে শোক দিবসটি পালন করা হয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। এছাড়া বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনবঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান , র‌্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বক্তব্য রাখেন  বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেরুল  ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন সাপাটুসহ অন্যান্যরা।