আদালতে মেজর জিয়াউল আহসান

Ziaul Ahsan
অনলাইন ডেস্ক : ১৬ আগস্ট ২০২৪ ০৭:১৭ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ১৬ আগস্ট ২০২৪ ০৭:১৭ পূর্বাহ্ন
আদালতে মেজর জিয়াউল আহসান
.....সংগৃহীত ছবি

গ্রেপ্তা‌র হওয়া আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে আদালতে নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এনটিএমসিএর মহাপরিচালক মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।