মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

Two jailers died
অনলাইন ডেস্ক : ১৬ আগস্ট ২০২৪ ০৮:৪৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৬ আগস্ট ২০২৪ ০৮:৪৭ পূর্বাহ্ন
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
কিশোরগঞ্জের মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।.....সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর কলাবাগান এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২) ও আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০)। 

উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত আড়াইটার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান কাঞ্চনমিয়া ও আলী আকবর। এ সময় আহত হন আরও তিনজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আমি জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি।