আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে

Job in ICB Islamic Bank
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫১ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫১ পূর্বাহ্ন
আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে
.......সংগৃহীত ছবি

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিংয়ে এমবিএ

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা, ব্যাংকিং/আর্থিক খাত এবং নিয়ন্ত্রক বিষয়গুলোতে সঠিক জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪