বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন

সচ্ছলতা এসোসিয়েশনের পুরস্কার গ্রহণ করলেন মো. আতিকুর রহমান জুনাঈদ

জেসিকা শেখ, জেলা প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৪:২২ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ, জেলা প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৪:২২ অপরাহ্ন
সচ্ছলতা এসোসিয়েশনের পুরস্কার গ্রহণ করলেন মো. আতিকুর রহমান জুনাঈদ
এগ্রোইকোলজি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দ্য বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে রাজশাহীর তরুণদের সংগঠন সচ্ছলতা এসোসিয়েশন।

এগ্রোইকোলজি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দ্য বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে রাজশাহীর তরুণদের সংগঠন সচ্ছলতা এসোসিয়েশন।

আজ ১২ নভেম্বর ২০২৬, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা ইউনিয়নের ময়েনপুর গ্রামে প্রায় ৫০০ বছর পুরোনো ঐতিহাসিক বটগাছের তলায় অনুষ্ঠিত বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলনে সচ্ছলতা এসোসিয়েশনের হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। সচ্ছলতা এসোসিয়েশন এর পক্ষে স্মারক ও সনদপত্র গ্রহণ করেন অত্র প্রতিষ্ঠান অর্গানাইজিং ক্রু'র সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার বার্ণাডাট দাস বৈশাখী ও আতিকুর রহমান জুনায়েদ। 

বারসিক (BARCIK), গ্রীণ কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম যৌথভাবে এ সম্মাননা প্রদান করে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষা, এগ্রোইকোলজি চর্চা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ইতিহাস-ঐতিহ্য রক্ষা এবং দেশীয় সংস্কৃতির বিকাশে তরুণদের সম্পৃক্ত করে সচ্ছলতা এসোসিয়েশনের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

সচ্ছলতা এসোসিয়েশন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু সচেতনতা, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, শিশু-কিশোরদের পরিবেশ শিক্ষা, স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং দেশীয় সংস্কৃতির বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণদের নেতৃত্বে প্রকৃতি, মানুষ ও সমাজের মধ্যে একটি টেকসই ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটির বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সচ্ছলতা এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, “এই সম্মাননা আমাদের জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং পরিবেশ, প্রকৃতি, এগ্রোইকোলজি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি টেকসই, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনটির প্রতিনিধিরা আরও বলেন, এ অর্জন সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি মো: ইহতেশামুল আলম, সাধারণ সম্পাদক সালমান ফার্সী ও সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব সহ সকল নির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগী সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা, টেকসই কৃষি ও এগ্রোইকোলজি, স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের আরও বৃহৎ পরিসরে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বরেন্দ্র অঞ্চলের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য, লোকজ জ্ঞান ও ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।