১৫২ কিলো গতিতে বল করে নাহিদের রেকর্ড

Nahid's record
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৫ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৫ পূর্বাহ্ন
১৫২ কিলো গতিতে বল করে নাহিদের রেকর্ড

বাংলাদেশের ইতিহাসে দ্রুতগতির বল করে নতুন রেকর্ড করেছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করেছেন ডানহাতি পেসার। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রতগতির বলের রেকর্ড।

এর আগে ১৫০ এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন রুবেল হোসেন।

আজ সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে ৪ উইকেট শিকার করেছেন তিনি। শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা।

দ্রুতগতিতে বোলিং করা এই পেসার দিনেদিনে পরিচিত হয়ে উঠছেন ‘চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ নামে।