অস্ত্র সহ একাধিক হত্যা মামলার আসামি ২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
১৪ এপিবিএন পরিচালিত অভিযানে একাধিক হত্যা সহ অন্যান্য মামলার এজাহারনামীয় ২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, ২ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এর দিক-নির্দেশনায় ক্যাম্প-৫ এর মোচড়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে রোহিঙ্গা ক্যাম্প-৫, ব্লক-ডি/৬ থেকে ক্যাম্প-৬ এ পারাপারে বাঁশের ব্রীজের উপর হতে ২ জন রোহিঙ্গা সন্ত্রাসী ইব্রাহিম (২৬), পিতা-ফারুক আহমদ, এফসিএন-১৪০২১০, ব্লক-বি-ওয়েস্ট/৩, ক্যাম্প-২/ইস্ট, উখিয়া ৬টি হত্যা মামলা সহ ১২টি মামলার এজাহারনামীয় ও চার্জশীটভুক্ত আসামি এবং জাহাঙ্গীর আলম (২১), পিতা-মোহাম্মদ হোসেন, এফসিএন-১৪৩৮৭০, ব্লক-ডি/১, ক্যাম্প-২/ইস্ট, উখিয়া ২টি হত্যা মামলা সহ ৬টি মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামিদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড রাইফেলের গুলি, ১টি শর্টগানের কার্তুজ ও ১টি কাঁধে ঝুলানোর ব্যাগ সহ গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মোঃ আরেফিন জুয়েল, সহ-অধিনায়ক (পুলিশ সুপার), অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এর সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মহসীন খান পাঠান।