নিশুতি রাতে রাস্তায় একা মধুমিতা! তারপর কী হল এই অভিনেত্রীর সঙ্গে?

Actress Madhumita Sarkar
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৯ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৯ পূর্বাহ্ন
নিশুতি রাতে রাস্তায় একা মধুমিতা! তারপর কী হল এই অভিনেত্রীর সঙ্গে?
......সংগৃহীত ছবি

কলকাতার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে অভিনয় করে দুই বাংলায় জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। সিরিয়ালে তার চঞ্চল অভিনয় দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা। পাখি চরিত্রে মধুমিতার সাবলীল অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া কঠিন।

সেই মধুমিতা রাত ২টায় কলকাতার রাস্তায় একা ঘুরে বেড়ালেন। আরজি কর-কাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠছে রাতের শহর কতটা নারীদের জন্য নিরাপদ?

শহরের নিরাপত্তা কেমন তার খোঁজ করতেই রাতের আঁধারে রাস্তায় বের হলেন মধুমিতা। এ সময় তার পরনে ছিল সাদা কুর্তি। কপালে হলুদ তিলক। মধুমিতার বেশ দেখেই বোঝা যায়, কোনো মন্দিরে গিয়েছিলেন তিনি। 

মন্দিরে প্রণাম করে মধুমিতা বলেন, “এখন রাত দুটো। এই সময় এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পিছন থেকে গাড়ি আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরে তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা। তাই তো?”

আরজি করের ঘটনার পরে মেয়েদের সুরক্ষা বাড়াতে কয়েকটি ব্যবস্থা নেয় রাজ্য। তার মধ্যে বলা হয়, মেয়েদের রাতের শিফ্‌ট যথাসম্ভব বাদ রাখতে হবে। মধুমিতা বলেন, “কত মেয়েরা রাতে কাজ করে ফেরে। কেউ কল সেন্টার থেকে কাজ সেরে আসেন। আমরা অভিনেতারাও যেমন অনেক সময় রাত করে ফিরি। এই শারদীয়ায় এইটুকুই আমি চাই, ভারতের প্রতিটা মেয়েই যেন এমন নিরাপদ বোধ করতে পারে।” 

ভিডিও এর শেষে শারদীয়ার শুভেচ্ছাও জানান তিনি।