সচিবালয়ে হামলার ঘটনায় কক্সবাজারে আনসার সদস্য গ্রেফতার

Ansar member arrested in Cox's Bazar in connection with the attack on the secretariat
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৯ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৯ পূর্বাহ্ন
সচিবালয়ে হামলার ঘটনায় কক্সবাজারে আনসার সদস্য গ্রেফতার
সচিবালয়ে হামলার ঘটনায় কক্সবাজারে আনসার সদস্য গ্রেফতার

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমান নামে এক আনসার সদস্যকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর বেলা ১২টায় কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নের রাবারবাগান এলাকায় গা ঢাকা দিয়ে থাকা ওই আনসার সদস্যকে ধরে ডিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আটক মিজানুর রহমান কক্সবাজার সদর উপজেলার চৌফলন্ডী ইউনিয়নের জাফর আলমের পুত্র।

স্থানীয়রা জানান, সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই আনসার সদস্যকে ধরতে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। পরে তাকে

না পেয়ে বিষয়টি এলাকাবাসীদের অবগত করেন। পরদিন মঙ্গলবার রাবারবাগান থেকে আনসার সদস্য মিজানুর রহমানকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। 

এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পৃথক চারটি থানায় মামলা করা হয়। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩২৩/ ৩২৫/৩৫৩/৪২৭/৪৩৫/৪৩৬/১০৯/১১৪/৩৪ ধারায় পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের কর্তব্যকাজে বাঁধা, অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়।