নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Youth life for child rape
অনলাইন ডেস্ক : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৩ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৩ পূর্বাহ্ন
নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন.....সংগৃহীত ছবি

নাটোরে সাত বছর বয়সি দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামে (২৯) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মো. দুলাল নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।

মামলার বরাত দিয়ে আনিসুর রহমান বলেন, ২০১১ সালের ৩ জুলাই বেলা ১১টার দিকে শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেওয়ার কথা বলে তাকে নিজেদের বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন দুলাল। এ সময় দুলালের কাকাতো বোন ঘটনাটি দেখে ভিকটিমের মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গিয়ে দুলালের নাম ধরে ডাকলে তিনি দরজা খুলে পালিয়ে যান। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার শরীর থেকে রক্তপাত হওয়ায় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১২ বছর পর এ রায় দিলেন বিচারক। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিমকে দিতে আদেশ দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।