কক্সবাজারে অস্ত্রগুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকা থেকে অস্ত্র-গুলি সহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় একজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহজনকভাবে পালায়নের চেষ্টাকালে ধাওয়া করে একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি তার কাছে অবৈধ অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার সন্ত্রাসী মোঃ ওসমান (১৬) (রোহিঙ্গা নাগরিক), পিতা-আব্দুস সালাম, বালুখালী-১, ক্যাম্প নং-৮/ডব্লিউ, ব্লক-এ/৫৪, উখিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ওসমান জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়ার সীমান্ত এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি বিক্রয় এবং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো বলে জানায়।