দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

Ferries stopped
অনলাইন ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ন
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।