ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

Md. Mizanur Rahman Minu
অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
--সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে তিনি সেখানে যান।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে ঢাকায় আনা হয়।