রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আর নেই

The General Secretary of the Workers' Party is no more
নিজস্ব প্রতিনিধি:- ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আর নেই
রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (৫৮) মারা গেছেন। ছবি - বিজয় বাংলা

রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (৫৮) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হৃদরোগে মারা যান তিনি।


পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


শামসুজ্জোহা তার ছাত্র জীবনে বিপ্লবী ছাত্রমৈত্রীর মাধ্যমে রাজনীতি শুরু করেন। সর্বশেষ তিনি ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।


তার মৃত্যুতে শোক জানিয়েছেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।