গোমস্তাপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত

A protest rally was held in Gomastapur
নিজস্ব প্রতিনিধি:- ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
গোমস্তাপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে রহনপুর লালান মার্কেট অস্থায়ী কার্যালয়ে আয়োজন করেন রহনপুর কুরআনের আলো সংগঠন। সুধী সমাবেশে সভাপতি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের, অবসরপ্রাপ্ত উপ-পরিচালক, আব্দুস সাত্তার বিশ্বাস।  সমাবেশে স্বাগত বক্তব্য দেন অত্র সংগঠনের সভাপতি ড. রবিউল আওয়াল। আরো বক্তব্য দেন তোহিদ বিন ইসমাইল, ভিশন স্কুলের পরিচালক ও জামায়াতের নেতা তরিকুল ইসলাম বুকুল, হাফেজ মাওলানা আব্দুল বাশীর, হাফেজ মাওলানা সাদিকুল ইসলামসহ অন্যরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রতি বছরের মত এই বছরও হাফেজদের জন্য কুরআন প্রতিযোগীতা আয়োজন করেছেন সংগঠনটি । কোরআনের হাফিজরা অংশগ্রহণ করবেন প্রথম  অধ্যায় ১ থেকে ৩০ পারা, দ্বিতীয় অধ্যায় ১ থেকে ১৫ পারা ও তৃতীয় অধ্যায় ১ থেকে ৫ পারা  মোট ২১ জন   বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। উপস্থিত সকলকে কুরআন প্রতিযোগিতা সহযোগিতা ও সফল করার আহ্বান জানানো হয়েছে।