অনেক কিছু শেখার বাকি আছে : মাহিমা

Makhnoon Sultana Mahima
অনলাইন ডেস্ক : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৮ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৮ পূর্বাহ্ন
অনেক কিছু শেখার বাকি আছে : মাহিমা
মাহিমা.....সংগৃহীত ছবি

অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই। বর্তমানে নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন। ছোট পর্দায় জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অভিনেত্রীর। দর্শক জনপ্রিয়তায়ও তিনি আছেন ওপরের দিকে।

কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। তিনি মাখনুন সুলতানা মাহিমা।

সম্প্রতি নিজের অভিনয় ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এক সাক্ষাৎকারে অভিনয় নিয়ে তিনি বলেন, ‘আমি চার বছর ধরে মিডিয়ায় কাজ করছি।

নাটক, বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করা হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন কাজের অভিজ্ঞতা নিতে আমি বেশি পছন্দ করি। কারণ অভিনয় যেহেতু করব, তাই আমি মন দিয়েই কাজটি করার চেষ্টা করছি। সে ক্ষেত্রে গল্পনির্ভর কাজগুলোতে আমার প্রাধান্য থাকে সবসময়।

দর্শক চাহিদা নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা যারা আর্টিস্ট আছি, সবাই কিন্তু দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করেন। কারণ দর্শকমহলে আপনার চাহিদা না থাকলে কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না। তাই আমি তাদের ভালোলাগার কথা মাথায় নিয়েই কাজ করি। এরই মধ্যে আমার বেশ কিছু কাজ দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাদের ভালোলাগা ধরে রেখেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।

কোনো আর্টিস্টদের প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না, জানতে চাইলে মাহিমা বলেন, ‘আমার বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজে। কারণ আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এই চার বছরে অনেক কিছু শিখেছি, সামনে আরও শিখতে চাই। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ ছাড়া আমি কাউকে এমনটা ভাবিও না কখনো। শুধু নিজের কাজটা মন দিয়ে করে যেতে চাই।’

মাহিমা ব্যক্তিজীবনে অবিবাহিত। নানা সময়ে প্রেম ও বিয়ের প্রস্তাব এলেও তিনি আপাতত এখন ক্যারিয়ারের ফোকাস করতে চান। তাই কাজের বাইরে এখন আর কিছু ভাবছেন না।