ডিএনসির অভিযানে কক্সবাজারে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
নিষিদ্ধ বড়ি ইয়াবাসহ ঢাকা জজ কোর্টের পুলিশ সদস্যকে আটক করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা।
রবিবার ২২ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল।
এছাড়া তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা চালক শামসুল আলম (৩০) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র।
বিজয়বাংলা নিউজকে প্রতিদিনকে মাদকের সহকারী পরিচালক জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশী করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশী করে ৩৫ হাজার ইয়াবা পাওয়ায় যায়।
তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি চালক শামসুলকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুইজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।