পরিবর্তন আসতে পারে মুক্তিযোদ্ধার বয়স!
চলছে বিজয়ের মাস ডিসেম্বর।মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্নত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন পর্যন্ত বিতর্কমুক্ত তালিকা করতে পারেনি কেউ।যার জন্য সঠিক মুক্তিযোদ্ধার সংখ্য নিয়ে এখনো রয়ে গেছে বিতর্ক।মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা নির্ধারনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স নিয়েও রয়েছে বিতর্ক।
মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর আরেকবার পরিবর্তন আসতে পারে বীর মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়সে।মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স হতে পারে ১৩ বছর।
বর্তমানে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স ১২ বছর ছয় মাস। ২০১৮ সালের এক পরিপত্রের মাধ্যমে এই বয়স নির্ধারণ করা হয়। সেখানে বলা হয়, ১৯৭১ সালের ৩০ নভেম্বর যেসব মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম ১২ বছর ছয় মাস, ছিল তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তবে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স ১৩ করা হতে পারে এবং বয়সের ভিত্তি ১৯৭১ সালের ৩০ নভেম্বরের বদলে ২৬ মার্চ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে সন্দেহাতীতভাবে প্রমাণিত নির্যাতিতা নারী বা বীরাঙ্গনার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বয়সসীমা প্রযোজ্য হবে না।