রাজশাহী কালেক্টরেট খেলার মাঠে ব্যান্ড সংগীত অনুষ্ঠিত
Band music
রাজশাহী কালেক্টরেট খেলার মাঠে ব্যান্ড সংগীত অনুষ্ঠিত । ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় রাজশাহী কালেক্টরেট খেলার মাঠে,বল বীর -আমি চির- উন্নত শির এই শিরোনামে ব্যান্ড সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ব্যান্ড সংগীত দল ঢাকার লালন,অক্ষর , রাজশাহীর ত্রিমাতৃক,আদিবাসী ব্যান্ড সংগীত দল কারসা,ফাহানাইদ। এছাড়াও কণ্ঠশিল্পী জেসমিন,বগুড়ার শিশির সংগীত পরিবেশন করেন । এ অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত সংগীত প্রিয় শ্রোতাদের মাতিয়ে তোলে। এআয়োজনে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ সংগীত প্রিয় সর্বস্তরের মানুষ।