শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে

Sheikh Hasina
অনলাইন ডেস্ক : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৮ অপরাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। .....সংগৃহীত ছবি

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।