হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Two drug dealers including heroin were arrested
নিজস্ব প্রতিবেদক: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীতে হেরোইনের হাতবদলের সময় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহীতে হেরোইনের হাতবদলের সময় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় নগরের উপশহর ১ নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পরমান্দপুর গ্রামের বাসিন্দা মো. সিহাব (২৬) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাই গ্রামের আবুল কাশেম (১৯)। কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন। আর হেরোইনের চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ী থেকে রাজশাহী শহরে এসেছিলেন মো. সিহাব।

বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল অভিযান চালায়। হেরোইনের হাতবদলের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।