শাহপরীর দ্বীপ থেকে ২ লাখ ইয়াবাসহ আটক ৭

Detention with 2 lakh Yabas 7
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১১ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১১ অপরাহ্ন
শাহপরীর দ্বীপ থেকে ২ লাখ ইয়াবাসহ আটক ৭
শাহপরীর দ্বীপ থেকে কোস্ট গার্ড ও র‍্যাব এর যৌথ অভিযানে ২ লক্ষ পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারী আটক হয়েছে।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে কোস্ট গার্ড ও র‍্যাব এর যৌথ অভিযানে ২ লক্ষ পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারী আটক হয়েছে। 

বিজয়বাংলা নিউজকে কোস্ট গার্ড ও র‍্যাব জানিয়েছে, গতকাল পরিচালিত অভিযানে এসব ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করা হয়। 

আটক আসামি ও ইয়াবা পরবর্তী ব‌্যবস্থা গ্রহণের জন‌্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদক ও মাদক কারবারিদের আটকে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।