গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার

Husband and wife arrested on charges of burning to death
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন
গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার
রাজশাহীতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও সতিন) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহীতে হেলেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জে রাজশাহীর র‌্যাব-৫ ও কিশোরগঞ্জের র‌্যাব-১৪ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।

এরও আগে, গত ১৫ ফেব্রুয়ারি নগরের ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুই বছর আগে হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেন রয়েল। সংসারে সতিন থাকায় বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তারা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ আছে। এ অভিযোগে থানায় মামলা হলে র্যাব ছায়াতদন্ত করছিল।

আসামিদের রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।