নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

An annual sports competition was held under the initiative of Ghassful
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৩ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৩ অপরাহ্ন
নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভাবিচা মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাসফুল এনজিও উপজেলা শাখার ডেপুটি ম্যানেজার আনোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী কহিনুর ইসলাম, সহকারী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ, ডাঃ ইমরান হোসেন; ইউপি সদস্য মো. মেহেদী হাসান(মামুন) প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় ভাবিচা ইউনিয়নের ১৮ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, কিশোর, যুবক ও প্রবীণরা অংশগ্রহণ করেন।  ৩৯ টি ইভেন্টে ১৩৯ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।