জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাই বিএনপি
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও উর্ধ্বগতি,আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে,পতিত ফ্যাসিবাদী ও তার দোষরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষনার দাবিতে, ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটায় রাজশাহী নগরীর বাটারমোড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ সমাবেশে প্রধান অতিথি : এ্যাড. ফজলুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।
প্রধান বক্তা : সৈয়দ শাহিন শওকত খালেক, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রাজশাহী , বিএনপি। বিশেষ অতিথি ছিলেন আমিরুল ইসলাম আলিম,এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এরশাদ আলী ইশা,সৈয়দ সাইফুল ইসলাম মার্সাল,মামুন-অর-রশিদ,নাজমুল হুদা প্রমুখ।সভাপতিত্ব করবেন : আবু সাইদ চাঁদ, আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি।সমাবেশের আয়োজন করে রাজশাহী জেলা জাতীয়তাবাদী দল বিএনপি।