রাঙ্গামাটি জেলা প্রশাসন

​সাজেকে পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো

Saje was opened for tourism
অনলাইন ডেস্ক : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন
​সাজেকে পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো
সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।.....সংগৃহীত ছবি

অগ্নিকাণ্ডের পরবর্তী সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা সংক্রান্ত আদেশ বাতিল করে পুনরায় সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুর ২টা ১৪ মিনিটে পর্যটকদের জন্য সাজেক উন্মুক্তকরণ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান।

জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৫ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল।

তৎপ্রেক্ষিতে, অদ্য ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে মঙ্গলবার অপরাহ্ন হতে সাজেক পর্যটন এলাকায়  ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

উল্লেখ্য,  সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের ভ্যালিতে রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৫০ কোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

বিবিএন / ২৫ ফেব্রুয়ারি / অচ