রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Admission test results published
রুয়েট প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
রুয়েট প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৭ অপরাহ্ন
রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । আজ (২৬ফেব্রুয়ারি) রাত্রি ১১.৪৫এর সময় রুয়েটের ওয়েবসাইট এ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয় ।

এবার দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে রুয়েটের ভর্তি পরীক্ষা । এর আগে গত ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারী ভর্তি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮০০২ জন পরীক্ষার্থীকে নিয়ে গত ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । 

লিখিত পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে ভর্তিচ্ছুরা ১২৩০ আসনে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে । 


সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করলো রুয়েট । এবছর ১৪টি বিভাগে মোট ১২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১২৩৫টি আসন রয়েছে।

উল্লেখ্য ক বিভাগে ১২৩০ সিট এর বিপরীতে ৭৯৩০জনের তালিকা দেয়া হয়েছে,পাশাপাশি খ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ সিট ও ৫সিট এর বিপরীতে ৫২৪ জন ও ১৬জন এর তালিকা দেয়া হয়েছে।মনোনীত প্রার্থীদের ১৯শে মার্চ,২০২৫ তারিখে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রুয়েট গেস্ট হাউজে অনুষ্ঠিত হবে।

মূল ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা রুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৮ মার্চ হতে ১৫ মার্চের মধ্যে ভর্তি সংক্রান্ত ফর্ম অনলাইনে পুরন করতে হবে ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ১৯ মার্চে রুয়েটে এসে ভর্তির প্রাথমিক কার্যাদি সম্পন্ন করতে হবে। 

ফলাফল প্রকাশ ফলাফল দেখতে ও বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন: admission.ruet.ac.bd